ট্রান্স প্যাসিফিক অংশীদারিত্ব বিষয়ক মার্কিন বাণিজ্য বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ তার প্রতিযোগিতামূলক সুবিধা হরানোর আশঙ্কা করা হচ্ছে।
গত ১৫ ও ১৬ জুন ওয়াশিংটনের ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেসম্যান ব্র্যাড শ্যারম্যান ও টম ম্যারিনোর সঙ্গে পৃথক বৈঠকে এই উদ্বেগের কথা জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।
বৈঠকে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের কথা তুলে ধরে বলেন, এলডিসিভুক্ত দেশ হওয়া সত্ত্বেও ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোন বিশেষ সুবিধা পায় না বাংলাদেশ।
তিনি আরো বলেন, বাংলাদেশের তৈরি পোষাকের মূল বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র-যা বাংলাদেশের মোট রপ্তানির প্রায় এক চতুর্থাংশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: