অর্থনীতি

বেতন-ভাতা চূড়ান্ত হবে জুলাই মাসে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা বাড়ানো সম্পর্কিত অর্থ মন্ত্রণালয়ের পর্যালোচনা প্রতিবেদন আগামী মাসে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন।

একটি স্থায়ী বেতন ও চাকরি কমিশনও গঠন করা হবে— উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি ঐ প্রতিবেদনের পর পরিস্কার হবে বলেও জানান তিনি।

স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়ন, সরকারি কর্মকর্তাদের মতো পদমর্যাদাক্রম ও বেতন নিশ্চিত করা, সরকারি কর্মকর্তাদের মতো বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদমর্যাদাগত দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেন।

স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন বাড়ানো সম্পর্কিত অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন জুলাইয়ে চূড়ান্ত হলে সে ব্যাপারে জানা যাবে।

বেতন ও চাকরি কমিশন স্থায়ীকরণের ইঙ্গিত দিয়ে মন্ত্রী বেতন গ্রেড ২০ ধাপে রাখার পক্ষেও মত দেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ