অর্থনীতি

রপ্তানিমুখী শিল্পের কর আগেরটাই রাখার দাবি ইএবি’র

ইএবি
ইএবি

সকল রপ্তানিমুখী শিল্পের জন্য উৎসে কর ১% থেকে হ্রাস করে পূর্বের অবস্থায় বহাল রাখার সুপারিশ করেছে রপ্তানিকারকদের সংগঠন- ইএবি’র সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজিএমইএ ভবনে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরে তিনি।

এ বাজেটের বেশকিছু ইতিবাচক পদক্ষেপ থাকলেও বস্ত্র ও তৈরি পোশাক খাতসহ রপ্তানিমুখী শিল্পের স্বার্থ-সংশ্লিষ্ট কিছু বিষয় উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেন সালাম মুর্শেদী।

রপ্তানিমুখী শিল্পখাতকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যবসা পরিচালনা করে টিকে থাকতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ শিল্পের জন্য উৎসে কর ১% থেকে কমিয়ে আগের ০.৩০% বহাল রাখতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক না রাখার পাশাপাশি রপ্তানির বিপরীতে ব্যবহৃত পণ্য ও সেবার ক্ষেত্রে বকেয়া মূসক মওকুফ করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

এছাড়া রপ্তানিমুখী শিল্পের জন্য হ্রাসকৃতহারে করারোপের মেয়াদ আগামী ৫ বছর পর্যন্ত বাড়ানোর দাবিও জানায় সংগঠনটি।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠায় নারী ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঅর্থায়ন প্রকল্প চালুর দাবিও জানায় ব্যবসায়ীদের এ সংগঠনটি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ