প্রস্তাবিত বাজেট নতুন করদাতা সৃষ্টিকে নিরুৎসাহিত করবে বলে মন্তব্য করেছে ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবির সভাপতি মসিহ মালিব চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাজেট নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মসিহ মালিব বলেন, প্রস্তাবিত বাজেটে নূনতম করের পরিমান ৩ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। এতে কম আয়ের মানুষদের উপর যেমন চাপ বাড়বে, তেমনি করের আওতায় আসতে মানুষ নিরুৎসাহিত হবে।
করদাতা সনাক্ত করতে, এবং রাজস্ব আদায় বাড়াতে এনবিআরে আলাদা গবেষণা সেল প্রতিষ্ঠার পরামর্শও দিয়ে তিনি এর পাশাপাশি বিভিন্ন পেশাজীবীদের আয়ের উপর উৎসে কর ২০% থেকে কমিয়ে ১০% করার দাবি করে আইসিএবির সভাপতি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: