অর্থনীতি

চট্টগ্রামে রমজানে বেড়েছে বিভিন্ন উপকরণ-সবজির দাম

বিভিন্ন উপকরণ-সবজি
বিভিন্ন উপকরণ-সবজি

রমজান মাসকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন বাজারে বেড়েছে ইফতার তৈরির বিভিন্ন উপকরণ ও সবজির দাম। দাম নিয়ন্ত্রণে রোজার প্রথম দিন থেকেই জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর রেয়াজউদ্দিন বাজারে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

এর কিছুটা প্রভাব পড়েছে বাজারের পাইকারি ব্যবসায়ীদের ওপর। বিশেষ করে কাঁচা মরিচ ব্যবসায়ীরা লোকসান দিয়েই তাদের পণ্য বিক্রি করছেন বলে দাবি করছেন। এছাড়া, সবজি ও মাছের বাজারেও দাম কিছুটা বেড়েছে।

রোজার প্রথম দিনে শুক্রবার চট্টগ্রাম নগরীর অন্যতম পাইকারি ও খুচরা পন্যের বাজার রেয়াজউদ্দিন বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালনা করা হয় ভ্রাম্যমান আদালত। রোজার ইফতারি তৈরির অন্যতম প্রয়োজনীয় উপকরণ কাঁচা মরিচের বেপরোয়া দাম নিয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।

২০ টাকা কেজি দরের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। বিভিন্ন আড়ৎ ও খুচরা বাজার ঘুরে এসময় কয়েকজনকে আটক ও জরিমানাও করা হয়।

এদিকে, রমজানের দ্বিতীয় দিনেও রেয়াজউদ্দিন বাজারে কাঁচা মরিচের দামের ছিলো অপরিবর্তিত। বেশি দামে কিনতে হচ্ছে বলেই দাম বাড়িয়ে বিক্রি করছে বলে দাবি খুচরা মরিচ ব্যবসায়ীদের।

তবে আড়ৎদারদের অভিযোগ, ভ্রাম্যমান আদালতের ভয়ে লোকসান দিয়েই মরিচ বিক্রি করছে তারা।

এছাড়া, রমজানে বাজারে সবজি ও মাছের দাম সামান্য বেড়েছে। বিশেষ করে শষা ও লেবুর দাম অতিরিক্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। স্থিতিশীল আছে গরুর মাংসের দাম।

রোজা উপলক্ষে পেঁয়াজের দাম কেজিপ্রতি বেড়েছে অন্তত ১০ টাকা। তবে তা অস্বীকার করেন পেঁয়াজ ব্যবসায়ীরা।

রমযান মাসজুড়ে নগরীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান জেলা প্রশাসক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ