চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানো হলেও তার পরিমাণ খুবই কম এবং প্রতিবারের মতো দেশীয় ও বহুজাতিক সিগারেট কোম্পানিগুলোকে সুবিধা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অর্থনীতিবীদ ড. আবুল বারকাত।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
এ সময় ড. বারকাত বলেন, প্রস্তাবিত তামাক কর নীতিমালা-২০১৫ বাস্তবায়ন করা গেলে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সরকারের রাজস্ব আদায় বেড়ে যাবে।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তামাকজাত পণ্যের ওপর যৎসামান্যে কর আরোপ করা হয়েছে উল্লেখ করে অর্থনীতিবীদ ড. আবুল বারকাত অভিযোগ করে বলেন, তামাকপক্ষের স্বার্থরক্ষার্থেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত তামাক কর নীতিমালা-২০১৫ বাস্তবায়ন করা গেলে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সরকারের রাজস্ব আদায় বেড়ে যাবে বলে জানান এ অর্থনীতিবীদ।
এসময়, তামাকজাত পণ্যের ব্যবহার রোধে চূড়ান্ত বাজেটে অন্তর্ভূক্তির জন্য বেশ কিছু সুপারিশ তুলে ধরেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে তামাক কর-তামাক রাজনীতি: ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া ও সুপারিশ বিষয়ক এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।