অর্থনীতি

রপ্তানির পরিমাণ ৩১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

দেশের রপ্তানির পরিমাণ ৩০০ মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে ৩১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে – এ তথ্য দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার সকালে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ কর্মসূচির শুরুতেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তৃরাকালে তিনি এ তথ্য জানান।

এ সময় বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে অন্যতম সমৃদ্ধশালী দেশ হিসেবে জায়গা করে নিচ্ছে বলে মন্তব্য করেন শিল্প মন্ত্রী আমির হোসেন আমু।

এ পর্যন্ত এদেশে যে উন্নয়ন ও পরিকল্পনা হয়েছে তার সিংহভাগই আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রীদ্বয়।

দলের প্রতিষ্ঠাকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের নানা দিক তুলে ধরে তার স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার কাজ করে যাবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ