দেশে গত এক বছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কমেছে সাড়ে ৪ শতাংশেরও বেশি। বুধবার সকালে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের কার্যালয়ে এ তথ্য প্রকাশ করা হয়।
তবে অ্যাঙ্কটাডের এ তথ্যকে বিভ্রান্তিকর বলে মনে করে বিনিয়োগ বোর্ড। জাতিসংঘের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সংস্থা আঙ্কটাডের বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন- ২০১৫তে এ তথ্য দেয়া হয়েছে।
এ প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ১৫২ কোটি ৭০ লাখ ডলার। আর ২০১৩ সালে এ বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ১৬০ কোটি ডলার। তবে আঙ্কটাডের এ তথ্যে বিনিয়োগের প্রকৃত চিত্র ফুটে উঠেনি বলে মনে করছে বিনিয়োগ বোর্ড।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ অ্যাঙ্কটাডের তথ্যের চেয়ে আরো বেশি বলে ধারণা করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: