অর্থনীতি

সুগন্ধি চাল রপ্তানিতে আয় ৪,৮৪৮.৩৬ মিলিয়ন ডলার: তোফায়েল

সংসদে তোফায়েল আহমেদ
সংসদে তোফায়েল আহমেদ

বর্তমান সরকারের আমলে ২০১৩-১৪ অর্থবছরে ৪,৮৪৮.৩৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সুগন্ধি চাল বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, এ সরকার সুগন্ধি চাল রপ্তানি করে ইটালি থেকে ১,৬৫৬.৫৪ মিলিয়ন মার্কিন ডলার, সৌদি আরব থেকে ১,১৬৭.৭২ মিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাষ্ট্র থেকে ৭২০.৫৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।

তিনি আরো বলেন, মালয়েশিয়া থেকে ২৮৪.৬১ মিলিয়ন মার্কিন ডলার, অস্ট্রেলিয়া থেকে ২৬৬.৩৯ মিলিয়ন মার্কিন ডলার, সিঙ্গাপুর থেকে ২০৫.৬১ মিলিয়ন মার্কিন ডলার এবং কানাডা থেকে ১১৭.০৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।

এছাড়াও শ্রীলঙ্কায় জি টু জি পর্যায়ে ২৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল রপ্তানি করা হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ