অর্থনীতি

যু্ক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের দাম কমেছে ৪১%

র্গামেন্টস
র্গামেন্টস

যু্ক্তরাষ্ট্রের বাজারে গত ১৫ বছরে তৈরি পোশাকের দাম কমেছে প্রায় ৪১%। আর এ সময়ে সেখানে রপ্তানি বেড়েছে মাত্র ১% কিছু বেশি বলে জানিয়েছেন যু্ক্তরাষ্ট্রের পেন স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মার্ক অ্যানার। বৃহস্পতিবার দুপুরে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন-বিজিএমইএ ভবনে এক গবেষণা প্রতিবেদনে তিনি তথ্য তুলে ধরেন।

আর এসব কারণে দেশের পোশাক শিল্প তীব্র প্রতিযোগিতার মুখে— উল্লেখ করে তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর কমানোর আবারো দাবি জানিয়েছে বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসালাম।

গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্র কোন কোন দেশ থেকে কি পরিমাণে তৈরি পোশাক আমদানি করছে এবং কত দামে আমদানি করছে তা নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন, দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মার্ক অ্যানার।

প্রতিবেদনে তিনি বলেন, ২০০০ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রতি একক পোশাকের মুল্য দিত সাড়ে চার ডলার। ধারাবাহিকভাবে কমতে কমতে, এটি ২০১৪ সালে এসে দাঁড়িয়েছে আড়াই ডলারে।

প্রতিযোগিতামূলক বাজারে পোশাকের নায্যমূল্য নিশ্চিত করতে, উৎপাদক, বিপণন প্রতিষ্ঠান এবং ভোক্তাদের মধ্যে সমন্বয়ের পরামর্শ মার্ক অ্যানারের।

এদিকে, রপ্তানিমূল্য কমে যাওয়ায় দেশের তৈরি পোশাক শিল্প হুমকির মুখে পড়ছে বলে দাবি আতিকুল ইসালাম।

গত অর্থবছরে, বাংলাদেশের পোশাক রপ্তানির প্রবৃদ্ধি কমতে কমতে ৩% নিচে নেমে এসেছে। যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। আর এতে প্রতিযোগি ভারত, পাকিস্তান ও ভিয়েতমানের কাছে বাজার হারাচ্ছে বাংলাদেশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ