অর্থনীতি

বৃষ্টি ও রোজায় চড়া মাছ-মাংস-সবজির বাজার

মাছ-মাংস-সবজি
মাছ-মাংস-সবজি

টানা বর্ষণে অনেকটাই বিপর্যস্ত নগরজীবন। তবে তা সত্বেও সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা-বিক্রেতার কমতি নেই নিত্যপণ্যের বাজারে। রোজার দ্বিতীয় সপ্তাহেও চড়া মাছ-মাংস ও সবজির বাজার।

প্রকারভেদে মাছের দাম বেড়েছে কেজিতে দুই থেকে আড়াইশো টাকা। তবে সরবরাহ বাড়ায়, কমেছে ইলিশের দাম। গত সপ্তাহের তুলনায় বেগুনের দাম কিছুটা কমলেও বেড়েছে ধনেপাতা-কাঁচা মরিচের দাম। গরু-খাসীর মাংস ও মুরগীর বাজারেও চড়াভাব অব্যাহত রয়েছে। তবে স্থিতিশীল চাল, ডাল, ছোলা তেল ও মসলার দাম।

নিত্য পণ্যের চড়া দামেও কমতি নেই । কাদা-বৃষ্টিতে নাকাল নগরবাসী তাই আরেকবার নাকাল হচ্ছেন বাজারে এসে।

খুচরা বাজারে এ সপ্তাহে প্রতি কেজি বেগুণ ২০ টাকা কমে প্রকারভেদে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। ধনে পাতা আর বেগুনে পাইকারিতে গড়ে ২০ টাকা করে বেড়ে হয়েছে যথাক্রমে ১৮০ ও ৪০ টাকা। কিন্তু খুচরা বাজারে এ নিয়ে চলছে তুঘলকি কাণ্ড। ১৮০ টাকার ধনে পাতা কেউ বিক্রি করছেন ৪০০ টাকা আবার কেউ ২০০ টাকা কেজি দরে।

তবে বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ। তাই কমেছে দামও। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেড়েছে বেশ কয়েক প্রকার মাছের দাম। এ নিয়ে বরাবরের মতই হতাশ ক্রেতারা।

অব্যাহত আছে মাংসের বাজারের চড়াভাবও। তবে স্থিতিশীল মুদি পণের দাম। ভোজ্য তেল, চাল ডাল, ছোলা এবং অন্যান্য আমদানিকৃত পণ্যের দাম আছে গত সপ্তাহের মতই।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ