অর্থনীতি

প্রবাসীদের আয়ে বছরে ১৫ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিটেন্স

ডলার
ডলার

সদ্য শেষ হওয়া অর্থবছরে প্রবাসীরা এক হাজার ৫৩০ কোটি (১৫.৩০ বিলিয়ন) ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন যা অতীতের যে কোনো বছরের চেয়ে বেশি।

এর আগে ২০১৩-১৪ অর্থবছরে ১৪.২৩ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে এসে— এ হিসেবে এবার ১০৭ কোটি ডলার বা ৭ .৫১% বেশি রেমিটেন্স দেশে এসেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান সাংবাদিকদের বলেন, ২০১৪-১৫ অর্থবছরের শেষ মাস জুনে ১৪২ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। একক মাসের হিসাবে এ অর্থ গত অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ এবং এ যাবৎকালের তৃতীয় সর্বোচ্চ।

রেমিটেন্স সংক্রান্ত তথ্য পর্যালোচনায় উঠে এসেছে, ২০১৪-১৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৪৯ কোটি ২৫ লাখ ডলারের রেমিটেন্স দেশে আসে। একক মাসের হিসাবে সেটাই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স।

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নানামুখি পদক্ষেপ নেয়ায় এর প্রবাহ বেড়েছে বলে জানান ছাইদুর রহমান।

এর আগে ২০১২-১৩ অর্থবছরে ১৪. ৪৬ বিলিয়ন ডলার এবং ২০১১-১২ অর্থবছরে ১২.৮৪ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে আসে।

রেমিটেন্স বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয়নও (রিজার্ভ) বেড়েছে— দিনের শুরুতে -বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ ছিল ২৫.০৩ বিলিয়ন ডলার। দিন শেষে এর পরিমাণ আরোও বাড়বে।

গত ২৬ জুন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে রিজার্ভ ২৫ বিলিয়ন ডলারের ‘কোঠা অতিক্রম করে।

প্রসঙ্গত, ২০১৩-১৪ অর্থবছরে প্রবাসীদের আয় ২০১২-১৩ অর্থবছরের প্রবাসীআয়ের তুলনায় ২% কম ছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ