অর্থনীতি

নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত দেশের জন্য শুভ সংবাদ

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

বিশ্বব্যাংকের স্বীকৃতি অনুযায়ী বাংলাদেশের নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়াকে শুভ সংবাদ হিসেবে দেখছেন সরকারের মন্ত্রীরা।

এতে করে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বেড়েছে বলে –অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এজন্য বাংলাদেশ দেন দরবার করেনি বরং বিশ্বব্যাংক নিজে থেকেই এ স্বীকৃতি দিয়েছে।

বুধবার এক প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশ নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে।

প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ জাতিসংঘ স্বীকৃত নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার অপেক্ষায় বলে জানান তিনি।

একে স্বাগত জানিয়েছেন অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের স্বীকৃতি অনুযায়ী নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হলেও স্বল্পোন্নত দেশের সুযোগ-সুবিধা বাংলাদেশ পাবে।

জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে তিনি জানান।

তবে বিশ্বব্যাংকের স্বীকৃতিকে মোটেও খাটো করে দেখছেন না অর্থমন্ত্রী। তার মতে নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ায় ফলে কোনো সুযোগ-সুবিধার আওতায় না পড়লেও বিশ্বে বাংলাদেশের মর্যাদা বেড়েছে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিশ্বব্যাংকের স্বীকৃতিকে স্বাগত জানিয়ে বলেন, ২০২১ সালের মধ্যেই ঊচ্চ-মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ।

নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হওয়াকে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ