সরকারের যথাযথ পদক্ষেপের ফলেই শেয়ারবাজার এখন আর ফটকাবাজার নেই— বরং মানুষ হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার সচিবালয়ে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ্ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, মানি লন্ডারিং রোধে সরকারের দূরদর্শিতা ও কার্যকরী পদক্ষেপ প্রশংসনীয়।
২০১৪-১৫ অর্থবছরের ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম সম্পর্কিত প্রতিবেদন বই আকারে প্রকাশ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তারই মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী।
একইসঙ্গে মানি লন্ডারিং বিরোধী জাতীয় কৌশলপত্রের মোড়কও উন্মোচন করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: