অর্থনীতি

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ক্ষতি নয় বরং লাভ: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ক্ষতি করে না বরং লাভ বলে জাতীয় সংসদকে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি জানান, ট্যারিফ, নন-ট্যারিফ সব সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

মঙ্গলবার সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান বাণিজ্য মন্ত্রী।

মন্ত্রী বলেন, ভারতে বাণিজ্য বাড়াতে ভারতের গৌহাটি, কলকাতা, নয়াদিল্লি, শিরচর, মুম্বাই, রাঁচি ও ভুবনেশ্বরে বাংলাদেশি পণ্য পরিচিত করার জন্য আন্তর্জাতিক মেলায় আংশ নেয়া হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী সংসদে আরো জানান, রমজান মাস তথা সারাবছর ন্যায্য মূল্যে পণ্য সরবরাহের ক্ষেত্রে টিসিবিকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

সংসদে জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ ইলিয়াছের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পণ্য মওজুদের জন্য গুদামের ধারণক্ষমতা বৃদ্ধি করা হয়েছে— নিজস্ব ১৬ হাজার ৪৫ মেট্রিক টন এবং ভাড়া ১৮ হাজার ১৩২ মেট্রিক টন গুদামসহ বর্তমানে টিসিবির গুদামের ধারণক্ষমতা ৩৪ হাজার ১৭৭ মেট্রিক টন।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির ডিলার সংখ্যা ১৪০ থেকে ৩ হাজার ১৯ জনে উন্নীত করা হয়েছে। টিসিবি’র জনবল কাঠামো ২২৫ থেকে ২৭৫ জনে উন্নীত করা হয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, বরিশাল, রংপুর, মৌলভীবাজারে ৩টি আঞ্চলিক কার্যালয় এবং ময়মনসিংহ শহরে একটি ক্যাম্প অফিস স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, টিসিবির কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ফরিদপুর, কুমিল্লা ও বগুড়ায় ৩টি আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়েছে। মৌলভীবাজার, রংপুর ও চট্টগ্রামে নিজস্ব জমিতে গুদাম নির্মাণ করা হয়েছে। উত্তরায় টিসিবি’র নিজস্ব জায়গায় টিসিবি’র কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, চলতি রমজান ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টিসিবি’র ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাক দিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ঢাকা মহানগরীতে ২৫টি, চট্টগ্রাম মহানগরীতে ১০টি স্থানে পণ্য বিক্রি করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এছাড়া ৫টি বিভাগীয় শহরে ৫ করে ২৫টি ও বাকি ৫৭টি জেলা শহরে ২টি করে ১১৪টিসহ মোট ১৭৪টি খোলা ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি’র পণ্য-সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রয় করা হচ্ছে, যা আগামী ১৭ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।

বাণিজ্যমন্ত্রী সরকারি দলের হাবিবুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে বলেন, ক্রেতা সাধারণের কাছে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সরকার নিয়মিত বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা, ভোক্তা অধিকার আইনসহ সংশ্লিষ্ট বিষয়ে আইন প্রণয়ন এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ