অর্থনীতি

বন্ধ বিদ্যুৎকেন্দ্র পিপিপি'র মাধ্যমে চালুর প্রস্তাব এফবিসিসিআই’এর

এফবিসিসিআই
এফবিসিসিআই

পুরাতন ও বন্ধ হয়ে যাওয়া সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো পিপিপি'র আওতায় এনে পুনরায় চালু করার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। বুধবার বিকেলে রাজধানীতে শিল্পায়নে সম্ভাবনা ও করণীয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন এফবিসিসিআই’এর সভাপতি মাতলুব আহমাদ।

সে সকল শিল্পের অনুকুলে চাহিদাপত্র জারি করা হয়েছে আগস্টের মধ্যেই সে সকল শিল্পে গ্যাস সংযোগ দেয়ার দাবি জানান তিনি।

বিশেষ করে বিশ্ব মন্দার মধ্যেও ধারাবাহিক ৬% ওপরে প্রবৃদ্ধি, আন্তর্জাতিক রেটিংএ বাংলাদেশের উন্নয়ন এবং শক্তিশালী বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশে বিনিয়োগের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে বলে উল্লেখ করেন এফবিসিসিআই সভাপতি।

তবে অবকাঠামো, গ্যাস ও বিদ্যুতের অভাবে এ বিপুল সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়া যাচ্ছে না বলে দাবি করেন তিনি।

এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে মাতলুব আহমাদ রেন্টাল পাওয়ার প্ল্যান্ট ছাড়াও বন্ধ হয়ে যাওয়া সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোকে পুনরায় চালু করতে সরকারকে অনুরোধ জানান। এ প্রক্রিয়ার অংশীদার হতে বেসরকারি খাত প্রস্তুত আছে বলেও জানান তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, বিগত কয়েক বছরে ৭০/৭৫টি শিল্প প্রতিষ্ঠানের অনুকুলে গ্যাসের সংযোগ দেয়ার চাহিদাপত্র অনুমোদন দেয়া হয়। কিন্তু এ পর্যন্ত সংযোগ দেয়া হয়েছে ৮/১০টি প্রতিষ্ঠানে। বাকি প্রতিষ্ঠানে দ্রুত গ্যাসের সংযোগ দেয়ার দাবি করেন নেতারা।

চাহিদাপত্র জারি করা প্রতিষ্ঠানগুলোতে গ্যাসের সংযোগ না দিলে এসব প্রতিষ্ঠান চালু করা সম্ভব হবে না বলেও আশঙ্কা প্রকাশ করা করেন নেতারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ