ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০১৫-১৬ অর্থ বছরে ১ হাজার ৬০১ কোটি ৯৫ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন মেয়র আনিসুল হক। বুধবার দুপুরে উত্তরা কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বাজেট ঘোষণা করেন।
একইসঙ্গে ২০১৪-১৫ অর্থ বছরের সংশোধিত ৮০৩ কোটি ১৯ লাখ টাকার বাজেটও অনুমোদন দেয়া হয়।
এছাড়া, নতুন বাজেটে বর্জ্য ব্যবস্থাপনা, গ্রীণ ঢাকা, মশক নিধন ও সেবাখাতকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে বলে জানান মেয়র।
আনিসুল হক বলেন, আগামি বাজেটে সরকারি অনুদানের চেয়ে রাজস্ব আহরণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। কিন্তু কোনো হোল্ডিং ট্যাক্স বাড়ানো হবে না তবে সমন্বয় করা হবে বলেও জানান তিনি।
গত বছরের বাজেট ছিল ২ হাজার ৪১ কোটি ৮৭ লাখ টাকা বলেও জানান মেয়র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: