অর্থনীতি

জিএসপি ফিরে পেলো না বাংলাদেশ

জিএসপি
জিএসপি

যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমুলক বাজার সুবিধা-জিএসপি ফিরে পেল না বাংলাদেশ। ১২২টি দেশের জিএসপি সুবিধা নবায়ন করা হলেও সেই তালিকায় বাংলাদেশের নাম নেই।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়-ইউএসটিআর এর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশের ক্ষেত্রে এখনো ওই সুবিধা স্থগিত থাকার কথা জানিয়ে শ্রম অধিকার পরিস্থিতি পর্যালোচনার কথা বলা হয়েছে ওয়েবসাইটে।

সার্ক জোটের দেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান এরইমধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে এ সুবিধা পাচ্ছে।

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংগঠন ‘আমেরিকান অর্গানাইজেশন অব লেবার-কংগ্রেস ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন’ এর আবেদনে ২০১৩ সালের জুনে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করা হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্যের ক্ষেত্রে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য ক্যারোলিন বি ম্যালোনি। স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিনের সঙ্গে সাক্ষাতের সময় এ আশ্বাস দেন ম্যালোনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ