সদ্য বিলুপ্ত ১১১টি ছিটমহলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কৃষিঋণ বিতরণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কৃষিনির্ভর এ জনগোষ্ঠিকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা প্রদান এবং অর্থনীতির মুলধারায় অন্তর্ভুক্ত করতে কুড়িগ্রামে এরইমধ্যে বাংলাদেশ ব্যাংক তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছে। একই লক্ষ্যে লালমনিরহাটের ছিটমহল পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল।
দীর্ঘ ৬৮ বছর পর বাংলাদেশে অন্তভুক্ত হওয়া ১১১টি বিলুপ্ত ছিটবাসীর পরিচয় এখন, বাংলাদেশি। সদ্য নাগরিকত্ব পাওয়া এসব মানুষের মূল আয়ের উৎস কৃষি। ১১১টি ছিটের কৃষি নির্ভর এসব মানুষ ১৭ হাজার ২শ ৫৮ একর জমিতে ধান, পাট, ভুট্টা, গমসহ নানা জাতের ফসলের আবাদ করে জীবিকা নির্বাহ করে।
বাংলাদশের নাগরিকত্বের স্বীকৃতি পাওয়া এসব মানুষের প্রত্যাশা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কে দ্রুত ঋণ দেয়ার ব্যবস্থা করলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন।
এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে সাবেক ছিটমহলের মানুষের মধ্যে কৃষি ঋণ বিতরণের নির্দেশ দিয়েছে।
কুড়িগ্রামে সদ্য নাগরিকত্ব পাওয়া ছিটবাসীদের কৃষি ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছে।
এদিকে, লালমনিরহাটের ভিতরকুঠি, বাঁশকাটাসহ বিভিন্ন বিলুপ্ত ছিটবাসীদের মধ্যে ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যংকের প্রতিনিধি দল তথ্য যাচাইয়ের ফরম বিতণ করছে।