কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে না পারলে, অদূর ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ডক্টর কাজী খলীকুজ্জমান। মঙ্গলবার সকালে রাজধানীতে বাংলাদেশে অন্তর্ভূক্তিমুলক অর্থায়ন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
খলীকুজ্জমান বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষি জমিও কমছে। জমির বহুবিধ ব্যবহার নিশ্চিত করা না গেলে দেশে খাদ্য সংকট তৈরি হবে।
এছাড়া জমির ব্যবহারের সঙ্গে দেশে দারিদ্রের হার বাড়া-কমার বিষয়টি সম্পৃক্ত—উল্লেখ করে এ সমস্যা সমাধানে শিক্ষা, স্বাস্থ্য এবং দক্ষতা উন্নয়নের ওপর সরকারকে নজর দিতে হবে বলেও জানান তিনি।
এর পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণেও দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার ঝুঁকি আছে বলেও মনে করেন কাজী খলীকুজ্জমান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: