অর্থনীতি

স্থগিত জিএসপি সুবিধা নবায়ন করবে যুক্তরাষ্ট্র: তোফায়েল

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ বাজারসুবিধা (জিএসপি) ফিরে পেতে ১৬টি শর্ত পূরণ ও তৈরি পোশাক খাতে দেশের অগ্রগতির বিষয়টি উপলব্ধি করবে—এর ভিত্তিতেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য স্থগিত হওয়া জিএসপি সুবিধা নবায়ন করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেন, ডাটাবেজ তৈরি, ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও অসামঞ্জস্য শ্রম পরিস্থিতি দূর করার জন্য স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশকে আরও কাজ করতে হবে।

পরে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে কয়েকটি বিষয়ে বাংলাদেশকে আরো স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

তবে শর্ত পূরণের মাধ্যমে তৈরি পোশাক খাতে বাংলাদেশের অগ্রগতির বিষয়টি উপলব্ধি করে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা নবায়ন করবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী।

সংবাদ ব্রিফিংয়ে আরো জানানো হয়, সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসছে। সে সময় জিএসপিসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ