বাজারে পেয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৩/৪ টাকা আর ডিমের দাম বেড়েছে হালি প্রতি ৪ টাকা। মাছের দামেও ঊর্ধ্বগতি। সবজিসহ নিত্য পণ্যের দাম দিন দিন বেড়েই চলছে, এমন অভিযোগ করেছেন ক্রেতারা।
ঠিকমত বাজার মনিটরিং এর জোর তাগিদ দিয়েছেন তারা। বিক্রেতারা বলছেন, বর্ষা-বন্যা আর বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ কম, তাই দাম বেড়েছে।
সবজীর দাম যেন কমছেই না। রান্নার অপরিহার্য অনুষঙ্গ কাচাঁ মরিচ। এ সপ্তাহেও বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকায়।
লাগামহীনভাবেই বাড়ছে অন্যান্য সবজীর দামও। ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে বলে অনুযোগ ক্রেতাদের। ঠিকমত বাজার মনিটরিং হচ্ছে না বলে অভিযোগ তাদের।
তবে বিক্রেতাদের একই সাফাই । দাম বাড়ার জন্য দায়ী করলেন বৃষ্টি আর বন্যাকে।
মাছের বাজারও ঊর্ধ্বগতি। লাগামহীনভাবে দাম বাড়ছে বলে অভিযোগ ক্রেতাদের।
এ জন্য মাছ বিক্রেতারাও দায়ী করছেন বন্যাকেই। বৃষ্টি-বন্যার অবসান হলেই মাছের দাম কমে আসবে বলে জানালেন তারা।
এ দিকে চলতি সপ্তাহে দেশি পেয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৩/৪ টাকা। ডিমের দাম বেড়েছে হালি প্রতি ৪ টাকা।