দেশটির দেয়া শর্ত পূরণ না হওয়ার ফলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনর্বহাল হয়নি— এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
সোমবার রাজধানীর মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজে পররাষ্ট্রনীতি বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
শ্রমমানের উন্নয়নে আমরা যেসব অঙ্গীকার করেছি তা পূরণ করতে হবে— এ কথা উল্লেখ করে গওহর বলেন, তাহলে যুক্তরাষ্ট্রের বাজারে আমরা জিএসপি ফিরে পাব।
এ সময় সুশাসনের অভাব এবং প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে বিদেশি বিনিয়োগ বাড়ছে না বলেও তিনি মন্তব্য করেন।
মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজের সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডি ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: