অর্থনীতি

শেয়ারবাজারে দরপতনের পর চীনে আবারো সুদের হার কমলো

চীন
চীন

শেয়ারবাজারে টানা দুদিন দরপতনের পর চীনে মূল সুদের হার দশমিক দুই পাঁচ শতাংশ কমিয়ে ৪ দশমিক ৬ শতাংশ করা হয়েছে।

গত নভেম্বর থেকে এ পর্যন্ত পাঁচ বার দেশটিতে সুদের হার কমানো হলো।

পিপলস ব্যাংক অব চায়নাও নগদ জমার হার দশমিক ৫ শতাংশ কমিয়েছে। বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানায় ব্যাংকটি।

চীনের সুদের হার কমানোর সিদ্ধান্তের ঘোষণার পরপরই ইউরোপীয়ান দেশগুলোর শেয়ারবাজারে কিছুটা চাঙ্গাভাব দেখা যায়।

সাংহাই স্টক মার্কেটে মঙ্গলবার দিন শেষে মূল্যপতন হয়েছে ৭ দশমিক ৬ শতাংশ।

এর আগের দিন সোমবার দরপতন হয় ৮ দশমিক ৫ শতাংশ পর্যন্ত-যাকে চীনের সংবাদ মাধ্যম 'ব্লাক মানডে' বলে অভিহিত করেছে।

সাংহাই স্টক এক্সচেঞ্জে ওইদিন যে দরপতন হয়, ২০০৭ সালের পর সেখানে একদিনে এত দরপতন আর ঘটেনি।

চীনের অর্থনীতির মন্দাভাব বৈশ্বিক অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ