কর ফাঁকি দেয়া অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা তৈরি করা হয়েছে—শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।
বৃহস্পতিবার সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নতুন প্রধান কার্যালয় উদ্ধোধন এবং বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নজিবুর রহমান বলেন, যারা বিভিন্নভাবে কর ফাঁকি দিয়ে আসছে তাদের আইনের বেড়াজাল থেকে মুক্তি নেই। শুল্ক ফাঁকিতে পণ্য আসা কিছুতেই রোধ করা যাচ্ছে না আর শুল্ক ফাঁকির এসব পণ্য ছড়িয়ে পড়েছে কালোবাজারে।
চোরাচালান মোকাবেলায় নতুনভাবে আইনগত কাঠামো প্রণনয় করার কথাও জানান রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: