অর্থনীতি

কোরবানির জন্য পর্যাপ্ত পশু রয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী

আসন্ন ঈদ উল আযহায় ভারত পশু রপ্তানি বন্ধ করলেও বড় ধরনের কোনো সঙ্কট হবেনা— আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশু রয়েছে। এছাড়া অন্যান্য খাদ্যপণ্যের যথেষ্ট মজুদ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার বিকালে টিসিবি ভবনে অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।

এসময় ঈদকে কেন্দ্র করে খাদ্যপণের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান বাণিজ্যমন্ত্রী। এছাড়া ঈদের আগেই পেঁয়াজের দাম কমে আসবে বলেও জানান মন্ত্রী।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, উৎপাদকারি, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে গত কয়েকদিন হঠাৎ করে বেড়ে যাওয়া পেঁয়াজের মূল্য বৃদ্ধির বিষয়টি উঠে আসে।

এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, ভারতীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই ঈদের আগে পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ