অর্থনীতি

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

পেঁয়াজ
পেঁয়াজ

বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ায় পাইকারি বাজারে কমেছে এর দাম। তবে খুচরা বাজারে এখনো দাম কমেনি। পাকিস্তান, মিশর এবং চীনের পাশাপাশি দেশীয় উৎস থেকেও বাড়তি সরবরাহ শুরু হওয়ায় পেয়াজের দাম নিম্নমুখী বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে বেড়েছে আদা, রসুনের দাম। আর গত দুই সপ্তাহের মতো এ সপ্তাহেও শাক-সবজির দাম চড়া।

রাজধানীর শ্যামবাজারের আরতগুলো এখন পেয়াজে পরিপূর্ণ। কারণ এরই মধ্যে এসব আরতে এসেছে পাকিস্তান, মিশর ও চীনের পেয়াজ। এর ফলে পাইকারি বাজারে দামও কমে এসেছে। মানভেদে দেশি-বিদেশি পেয়াজ এখানে বিক্রি হচ্ছে ৫২ থেকে ৬২ টাকা কেজি দরে।

দেশীয় উৎস থেকেও আসছে পেয়াজের বাড়তি সরবরাহ। কৃষকরা এতদিন ধরে রাখলেও বেশি দামের কারণে তারা পেয়াজ বাজারে ছাড়তে শুরু করেছে।

তবে পাইকারি বাজারে দাম কমলেও এর কোন প্রভাব পড়েনি খুচরা বাজারে। এখনো এখানে প্রতি কেজি পেয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়।

পেয়াজের ঝাজে নাকাল ভোক্তাদের স্বস্তি নেই, সবজির বাজারে এসেও। ৫০ টাকা কেজির নিচে কোন সবজিই মিলছে না।

তবে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে মাছের বাজারে। সরবরাহ যেমন বেড়েছে, তেমনি গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দামও কমেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ