নতুন করদাতাদের উৎসাহী করতে কর আইন আরো সহজ করা দরকার—এ মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার সচিবালয়ে সরকারি কর্মকর্তাদের কর তথ্য সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
যথাযথ উপায়ে প্রচারণা চালালে করদাতার সংখ্যা বাড়বে—এ কথা উল্লেখ করে মন্ত্রী, করদাতাদের হয়রানি দূর করতে রাজস্ব কর্মকর্তাদের ভূমিকার ওপর এ সময় গুরুত্বারোপ করেন।
কর না দিলে নাগরিকত্ব জাহির হয় না—উল্লেখ করে তিনি আরো বলেন, কর দেয়ার মধ্যদিয়েই নাগরিক অধিকার প্রতিষ্ঠা হয়।
সচিবালয়ের বাইরেও এ রকম কর তথ্য সেবাকেন্দ্র প্রতিষ্ঠার তাগিদ দেন অর্থমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: