অর্থনীতি

এক সপ্তাহের মধ্যে শ্রম আইন বিধিমালা চূড়ান্ত হবে: শ্রম প্রতিমন্ত্রী

মুজিবুল হক চুন্নু
মুজিবুল হক চুন্নু

এক সপ্তাহের মধ্যে শ্রম আইনের বিধিমালা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সরকার, মালিক-শ্রমিক সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলের জার্মান সফরের বিস্তারিত তুলে ধরে এ কথা জানান তিনি।

মুজিবুল হক বলেন, শ্রম আইনের বিধিমালাসহ আরো কয়েকটি বিষয়ে অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও আইএলও তাগিদ দিচ্ছে।

এছাড়াও জিএসপি পুনর্বহালের জন্য এটি জরুরি বলে জানান তিনি।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, জার্মান সফরের অভিজ্ঞতা বাংলাদেশের বাস্তবতায় বিবেচনা করা হবে।

এসময় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বিধিমালার আওতায় পরিবর্তন এনে শ্রমিকদের আর্থিক অনুদান সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত করার কথাও জানান তিনি।

পবিত্র ঈদুল আযহার আগে তৈরি পোশাক শ্রমিকরা বেতন বোনাস পাবে বলে আশা প্রকাশ করে শ্রম প্রতিমন্ত্রী বলেন, এবার সমস্যা হবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ