অর্থনীতি

আবারো বেড়েছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম

পেঁয়াজ-কাঁচা মরিচ
পেঁয়াজ-কাঁচা মরিচ

গত সপ্তাহের তুলনায় আবারো বেড়েছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। চলতি সপ্তাহে পাইকারী বাজারে পেঁয়াজ কেজি প্রতি পাঁচ থেকে ছয় টাকা বেড়েছে। কাঁচা মরিচ কেজি প্রতি বেড়েছে বিশ থেকে ত্রিশ টাকা।

দাম বেড়েছে মাছ মাংসসহ- অন্যান্য সবজিরও। দাম স্থিতিশীল রয়েছে তেল, ডাল, চালের। তবে কিছুটা বেড়েছে পোলার চালের দাম। পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য পাইকারি ব্যবসায়ীরা ভারতের বাজারে সঙ্কটকে দায়ী করছেন। খুব শিগগরিই দাম কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তারা। দ্রব্যমূল্যের বৃদ্ধিতে নাভি:শ্বাস ভোক্তাদের।

গেল সপ্তাহে মিশর, মিয়ানমার ও পাকিস্তান থেকে আমদানি করায় বাজারে এর দাম কিছুটা কমে। তবে নিম্নমান ও চাহিদার তুলনায় কম হওয়ায় চলতি সপ্তাহের শুরুতে আবারো বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। কেজি প্রতি দেশি পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।

আর খুচরা বাজারে একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভারতের বাজারে পেঁয়াজের সঙ্কট থাকায় দাম বেশি। খুব শিগগিরই তা কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছন তারা। এ অবস্থায় দেশে উৎপাদনই একমাত্র ভরসা বলে মনে করছেন তারা।

এদিকে, পাইকারী বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারেও। আড়তে দাম বেশির অজুহাতে কেজি প্রতি পনেরো টাকা বেশি নিচ্ছেন খুচরা বিক্রেতারা।

কাঁচাবাজারেও শাকসবজি ও কাঁচামরিচের দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায়। নিত্যপণ্যের দামের ওঠা-নামায় দিশেহারা ভোক্তারা।

এ সপ্তাহে মাছ-মাংসের দামও বাড়তি। আমদানি কম থাকায় গেল সপ্তাহের চেয়ে কেজি প্রতি চার থেকে ৫শ টাকা বেড়ে প্রতি পিস ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে দেড় হাজার টাকায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ