বাংলাদেশে কর্মরত বিদেশিরা প্রতিবছর বেতন-ভাতা বাবদ প্রায় ৪০০ কোটি ডলার বিদেশে নিয়ে যান বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার বিকালে রাজধানীর একটি হোটেলে দক্ষ ‘জনসম্পদ তৈরিতে বিনিয়োগ’ শিরোনামে বিজিএমইএ'র আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে মধ্যম ও উচ্চ পর্যায়ে দেশে দক্ষ জনবলের অভাব রয়েছে— যে কারণে এখানে অনেক বিদেশির কর্মসংস্থান হয়েছে।
বাংলাদেশ এ পর্যায়ে দক্ষ জনবল তৈরি করতে পারলে, বড় অংকের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে বলে মনে করেন মুহিত।
এরই মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি ও সুইস ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় ২ লাখ ৬০ হাজার লোকের দক্ষতা উন্নয়নের জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১'শ ৭০ কোটি ডলার। এর মধ্য সরকার দেবে ২০ কোটি ডলার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: