চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলাসহ ৫ হাজার ৩৯ কোটি ৭৯ হাজার টাকার ৭টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে ২ হাজার ৯১৬ কোটি টাকা যোগান দেবে সরকার। আর প্রকল্প সহায়তা আসবে ২ হাজার ১২৩ কোটি টাকা।
এ সময় ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রধানমন্ত্রীর মতামতের জন্য উপস্থাপন করে পরিকল্পনা কমিশন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: