অর্থনীতি

খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু

খোলাবাজারে পেঁয়াজ
খোলাবাজারে পেঁয়াজ

পেঁয়াজের দর নিয়ন্ত্রণে আনতে, সারাদেশে ট্রাকে করে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বাজার দরের চেয়ে কম দামে, কেজি প্রতি পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি করছে সরকারের এ সংস্থাটি। যতদিন পর্যন্ত পেঁয়াজের দাম যৌক্তিক পর্যায়ে না নামে, ততোদিন খোলা বাজারে এ কার্যক্রম চলবে।

পেঁয়াজ ছাড়াও চিনি আর সয়াবিন তেলও খোলাবাজারে বিক্রি শুরু হয়েছে। সুলভ দামের পাশাপাশি এই পেঁয়াজ মানেও ভালো বলে দাবি টিসিবির।

গেল প্রায় এক মাস ধরে পেঁয়াজের ঝাঁজে, নাকাল ভোক্তরা। দাম কমাতে ব্যবসায়ীদের বিস্তর প্রতিশ্রুতির পরও, দাম কমেনি।

এ অবস্থায় সরকারি প্রতিষ্ঠান প্রথমবারের মত শুরু করলো খোলা বাজারে পেঁয়াজ বিক্রি কার্যক্রম। ঢাকাসহ সারাদেশে ১৭৩টি স্থানে ট্রাকে করে ভোক্তাদের কাছে পেঁয়াজ পৌঁছে দেয়া শুরু করেছে টিসিবি। এসব পেঁয়াজ দামে যেমন কম, তেমনি মানেও ভাল বলে দাবি তাদের। আর এ জন্য প্রথম দিনেই সাড়া পড়ে গেছে ক্রেতাদের মধ্যে।

সারাদেশে প্রতিদিন গড়ে প্রায় ৫০ টন করে পেঁয়াজ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে টিসিবি। যদিও চাহিদার তুলনায় তা নগণ্য। এ সীমিত সামর্থ দিয়েই, অন্তত কোরবানির ঈদ পর্যন্ত ভোক্তাকে স্বস্তি দিতে চাইছে তারা।

এর প্রভাবে খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমে আসবে বলে টিসিবি আশা করছে।

এর পাশাপাশি সুলভ মুল্যে সয়াবিন তেল ও চিনিও পাওয়া যাচ্ছে টিসিবির ট্রাকে। এসব ট্রাক থেকে একজন ভোক্তা একসঙ্গে সর্বোচ্চ ২ কেজি পেঁয়াজ, ৪ কেজি চিনি এবং ১০ লিটার সয়াবিন তেল কিনতে পারবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ