বাংলাদেশ এ বছর মোট দেশজ উৎপাদনে-জিডিপি ৬.৭% প্রবৃদ্ধি পাবে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।
মঙ্গলবার রাজধানীতে এডিবির কার্যালয়ে অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে এডিবির বার্ষিক প্রতিবেদনে এ পূর্ভাবাস মিলেছে।
এডিবি জানায়, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকার পাশাপাশি সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগ, রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ বাড়ায় এ অর্থবছরে বাংলাদেশের পক্ষে এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব।
সংস্থার প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ পারভেজ ইমদাদ এ প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, গত একদশকে বাংলাদেশের অর্থনীতি প্রশংসনীয় দৃঢ়তা দেখিয়ে প্রতিবছর গড়ে ৬.২% হারে বেড়েছে। গত ৫ বছরে এ হার ছিল ৬.৩%।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: