যদি যুক্তরাষ্ট্রের বাজেরে বাজার সুবিধা-জিএসপি পাওয়া না যায় তাহলে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) যে উদ্দেশ্যে করা হয়েছে সেটা অর্থবহ হবে না— এখন তাদের ওপর নির্ভর করছে জিএসপি আমাদের দেবে কি না—জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য প্রতিনিধিদলসহ (ইউএসটিআর) মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, জিএসপি পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে ১৬টি শর্ত দিয়েছিল আমরা তার সবই পূরণ করেছি—তারা চট্টগ্রাম ইপিজেড পরিদর্শন করেছে। সেখানে বিভিন্ন শ্রমিকের সঙ্গে সরাসরি কথা বলেছেন, বলেছে আমাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে।
জিএসপি বিষয়ে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘আমাদের পক্ষ থেকে যা করা হয়েছে এর বাইরে আর কিছু করা সম্ভব নয় তারা জানিয়েছে, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় টিকফা সংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনা হবে।
জিএসপি ফিরে পেতে নতুন কোনো শর্ত দেয়া হয়নি বলেও জানান মন্ত্রী।