অর্থনীতি

বিশ্ব অর্থনৈতিক ফোরামের গবেষণা প্রতিবেদন

ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সূচকে এগিয়েছে বাংলাদেশ

বিশ্ব অর্থনৈতিক ফোরাম
বিশ্ব অর্থনৈতিক ফোরাম

ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ব প্রতিযোগিতা সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৪০টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১০৭তম। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে।

বুধবার সকালে রাজধানীতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এ প্রতিবেদনটি প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

তবে রাজনৈতিক অনিশ্চয়তা, দুর্নীতি ও সুশাসনের অভাব বাংলাদেশের জন্য এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে প্রতিবেদনটিতে উঠে এসেছে।

ব্যবসায়ের পরিবেশ, সুশাসন, অবকাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা ও শিক্ষা-স্বাস্থ্যসহ ১৫টি মৌলিক বিষয়ে বিশ্বের ১৪০টি দেশে ওপর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত জরিপ করে গ্লোবাল ইকোনোমিক ফোরাম।

এ জরিপে অংশগ্রহণ করে বাংলাদেশের ৫৬ জন ব্যবসায়ী। জরিপের ফলাফলে বিশ্ব প্রতিযোগিতা সূচকে বাংলাদেশ আগের ১০৯তম অবস্থান থেকে উঠে এসেছে ১০৭তম অবস্থানে। তবে এ উন্নয়ন প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেক ধীর গতির।

এদিকে, জরিপের ফলাফল অনুসারে তেমন কোনো অগ্রগতি হয়নি অবকাঠামো, দুর্নীতি ও সুশাসন প্রতিষ্ঠার মতো গুরত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে।

জরিপ আরো বলা হয়, সরকার দেশে কতোটা স্থিতিশীলতা বজায় রাখতে পারবে তা নিয়েও সংশয় বেড়েছে ব্যবসায়ীদের মধ্যে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ