আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও দুই মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ তথ্য জানিয়েছেন।
এ হিসেবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেয়া যাবে।
এনবিআর জানিয়েছে, পবিত্র ঈদুল আজহা ও হজের কারণে কয়েক দিন বিভিন্ন অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এ কারণে রিটার্ন দাখিলের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে আরো সময় চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন।
তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: