আগামী ২-৩ বছরে জাপানে বাংলাদেশের রপ্তানি পরিমাণ ২ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার তার নিজ দপ্তরে সফররত জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী ইয়োশিহিরোর সেকির নেতৃত্বে ২৭ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, গাজীপুরে ৫০০ একর অথবা নারায়ণগঞ্জে দেড় হাজার একর জমি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের জন্য জাপানকে দেয়া হবে।
বাংলাদেশকে জাপানের বিশেষ অর্থনৈতিক মিত্র করতে জাপানের প্রতি আহবান জানান তোফায়েল আহমেদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: