বিশ্বে প্রথমবারের মতো অতি দরিদ্র মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ১০ শতাংশের নিচে নেমে আসছে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, এ বছরের শেষ নাগাদ বিশ্বে অতি দরিদ্র মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ৯.৬ শতাংশে নেমে আসবে, যা ২০১২ সালে ছিল ১২.৮ শতাংশ। যাদের আয় দিনে ১.৯০ ডলার তাদেরকেই অতি দরিদ্র বিবেচনা করছে বিশ্বব্যাংক।
উন্নয়নশীল দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগ বাড়ার ফলেই এটা সম্ভব হয়েছে বলে বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে সাব সাহারা অঞ্চলের দারিদ্র্যের হার এখনো একটি বড় উদ্বেগের বিষয় বলেও উল্লেখ করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: