অর্থনীতি

২৫ কোটি ডলার বাজেট সহায়তা দিতে পারে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী

পঞ্চাশ কোটি নয় বিশ্বব্যাংক বাংলাদেশকে ২৫ কোটি ডলার বাজেট সহায়তা দিতে পারে –জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার পেরুর রাজধানী লিমায় বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিন সংস্থাটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট আর কাইল পিটার্সের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

এ সহায়তায় তেমন কোনো শর্ত থাকে না—এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সরকার বাজেটের মাধ্যমে যে কোনো খাতে এ অর্থ খরচ করতে পারে।

আইএফসি ইতিমধ্যেই বাংলাদেশে এক বিলিয়ন ডলারের ‘টাকা বন্ড’ ছাড়ার বিষয়ে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

তিন বছর মেয়াদি এ বন্ডের অর্থ অবকাঠামো খাতে বিনিয়োগ হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, আমরা তাদের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিলাম— তারা তা দিতে পারবে না কমপক্ষে ২৫০ মিলিয়ন ডলার দিতে পারে।

গত বছর অক্টোবরে যুক্তরাষ্ট্রে বিশ্ব ব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলনে চলতি ২০১৫-১৬ অর্থবছরের জন্য বাজেট সহায়তা নিয়ে আলোচনার সূত্রপাত হয়। ওইসময় বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা চেয়েছিল।

এর ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক কর্মকর্তাদের কয়েক দফা বৈঠকও হয়। গত মাসে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সনের ঢাকা সফরের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়। শনিবারের বৈঠকে ডিক্সনও উপস্থিত ছিলেন।

মুহিত বলেন, বিশ্বব্যাংক দীর্ঘদিন পর আমাদের বাজেট সহায়তা দিতে চাচ্ছে আমরাও আগ্রহ দেখিয়েছি—আশা করছি সেটা পাব এবং চলতি অর্থবছরেই তা ব্যবহার করতে পারব।

বিশ্বব্যাংক বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করলেও ২০০৮ সালের পর থেকে কোনো বাজেট সহায়তা দেয়নি—এ কথা জানিয়েছে মুহিত বলেন, এই সাপোর্টের তেমন কোনো শর্ত থাকে না— সরকার বাজেটের মাধ্যমে যে কোনো খাতে এই অর্থ খরচ করতে পারে।

বৈঠকে মুহিত ‘বাংলাদেশ সম্পর্কে স্পষ্ট ধারণা আছে’ এমন কাউকে এ দেশে বিশ্বব্যাংকের নতুন ‘কান্ট্রি ডিরেক্টর’ হিসেবে নিয়োগ দিতে শীর্ষ কর্মকর্তাদের অনুরোধ করেন।

বাংলাদেশে এ পদে দায়িত্ব পালন করে আসা ইউহানেস জাটের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে—আগামী নভেম্বরে নতুন কাউকে নিয়োগ দেবে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক-আইএমএফ সম্মেলনে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মুহিত।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ তারেক, অর্থসচিব মাহবুব আহমেদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দীন এবং সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।

বিশ্বের আর্থিক খাতের দুই মোড়লের এ বার্ষিক সম্মেলনে ১৮৮টি সদস্য দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছাড়াও বেসরকারি খাতের নির্বাহী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

গতবছর বাংলাদেশ ২০১৫-১৬ অর্থবছরের জন্য বিশ্বব্যাংকের কাছে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা চেয়েছিল। পরে এ নিয়ে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক কমৃকর্তাদের কয়েক দফা বৈঠক হয়। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করলেও ২০০৮ সালের পর থেকে কোনো বাজেট সহায়তা দেয়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ