জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আগামী মাসে প্যারিসে অনুষ্ঠিত হবে কনফারেন্স অব পার্টিজ বা কপ-১১ সম্মেলন—উল্লেখ করে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ সম্মেলনে যাওয়ার আগে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকারের অবস্থান স্পস্ট করা প্রয়োজন।
বৃহস্পতিবার সকালে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেইসঙ্গে উন্নত দেশগুলোর কাছ থেকে জলবাযু পরিবর্তনের ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশকে আরও জোরালো ভুমিকা নেয়ার আহবান জানান ইফতেখারুজ্জামান।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায়, সুনির্দিষ্ট কর্মকৌশল এবং নিজস্ব অর্থায়নসহ বিভিন্ন উদ্যোগের জন্য জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কার দিয়েছে। এ ঘোষণার ফলে বাংলাদেশসহ আন্তর্জাতিক পরিমন্ডলে পরিবেশের সুরক্ষায় বাংলাদেশের আরও বেশি দায়-দায়িত্ব তৈরি হয়েছে বলে মনে করেন টিআইবি।
তবে মাতারবাড়ি ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকারের বর্তমান অবস্থানে এর প্রতিফলন হয় না বলে মনে করে টিআইবির নির্বাহী পরিচালক।
তাই কপ-১১ সম্মেলনে যোগ দিতে প্যারিসে যাওয়ার আগে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিশেষজ্ঞের দিয়ে এ দুটি প্রকল্পের পরিবেশগত দিক যথাযথভাবে মূল্যায়নের দাবি জানিয়েছে টিআইবি।
জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার দেশগুলোর অধিকার আছে উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার। কিন্তু প্রতিশ্রুতি সত্ত্বেও তারা তা দিচ্ছে না। কপ-১১ সম্মেলনে এ বিষয়গুলো জোরালোভাবে উপস্থাপন করার পরামর্শও দিয়েছে টিআইবি।
আর এ বাবদ দেশি-বিদেশি উৎস থেকে প্রাপ্ত অর্থ ব্যবহারে সচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে বলেও টিআইবি মনে করে।