অর্থনীতি

টিপিপি চুক্তিতে বাজার হারানোর আশঙ্কা

টিপিপি
টিপিপি

ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তির কারণে ভিয়েতনামের কাছে যুক্তরাষ্ট্র ও কানাডায় বাংলাদেশের তৈরি পোশাকের বাজার হারানোর আশংকা করছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতির (বিজিএমইএ)।

শনিবার সকালে রাজধানীর বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানিয়েছেন বিজিএমইএ নেতৃবৃন্দ। তবে বাংলাদেশও যেন একই সুবিধা পায় সে চেষ্টা অব্যাহত আছে।

নেতৃবৃন্দ বলেন, টিপিপি চুক্তির কারণে যুক্তরাষ্ট্র ও কানাডাসহ ১১টি দেশে ভিয়েতনাম শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাওয়ার কারণে এ আশঙ্কা দেখা দিয়েছে। তবে এ ক্ষেত্রে বিকল্প হিসেবে রাশিয়া একটি বড় বাজার হতে পারে।

এ সময় তৈরি পোশাক শিল্প কারখানার জন্য আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বৈষম্য দূর করার বিষয়টিও তুলে ধরেন নেতৃবৃন্দরা।

সংবাদ সম্মেলনে, তৈরি পোশাক খাতের ওপর আন্তর্জাতিক নানা চাপের কথাও উল্লেখ করা হয়।

এছাড়াও ব্যাংক ঋণের উচ্চ সুদ কমানো, ডলারের পৃথক বিনিময় হার নির্ধারণ, ১০ বছর মেয়াদী পুনঃতফসিলিকরণের সুযোগ প্রদান, গ্যাস সংযোগ সুবিধা ও ট্রেড লাইসেন্স ফি কমানোসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামসহ এশিয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে স্বাক্ষার করে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ- টিপিপি চুক্তি। ফলে এ সব দেশে ভিয়েতনাম শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে।

ফলে যুক্তরাষ্ট্রসহ এ সব দেশে বাংলাদেশের তৈরি পোশাকে রপ্তানি হুমকির মধ্যে পরবে। কেননা বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রেই ১৬% শুল্ক দিতে হচ্ছে বাংলাদেশকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ