অর্থনীতি

আইএমএফের আভাস ৬.৮%, সরকারের লক্ষ্য ৬.৭ %: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

আগামী অর্থবছরে বাংলাদেশের সামষ্টিক অভ্যন্তরীণ উৎপাদন ৬.৮% হতে পারে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ আভাস দিয়েছে তবে সরকারে লক্ষ্য ৬.৭ % বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও পেরুতে বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং পেরুতে বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগদান শেষে প্রায় এক মাস পর দেশে ফিরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হোন অর্থমন্ত্রী।

এ সময় তিনি বৈঠকের নানা দিক তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, গত ৬/৭ বছর রাজনৈতিক অস্থিরতা ও কোন্দল থাকা সত্ত্বেও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়নি।

এরমধ্য দিয়ে প্রমাণ হয় যে বাংলাদেশ থেকে দুষ্ট রাজনীতি দূর হয়েছে—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আর কোনো ধরনের অস্থিরতা দেশের অগ্রযাত্রাকে ব্যহত করতে পারবে না।

বিশ্বব্যাংকের বার্ষিক সভায় বাংলাদেশের অর্থনৈতিক অর্জন অন্যান্য দেশের কাছেও সমাদৃত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আইএমএফ মনে করছে আগামী বছর বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি ৬.৮% পৌঁছাবে।

সব মিলিয়ে জাতিসংঘের এবারের বৈঠক এবং বিশ্বব্যাংকের বার্ষিক সভায় বাংলাদেশের নানা পদক্ষেপ প্রশংসিত হয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

এর বাইরে শিক্ষক আন্দোলন ও পে-স্কেল বাস্তবায়ন নিয়েও কথা বলেন তিনি।

খুব শিগগিরই নতুন বেতন কাঠামো নিয়ে গেজেট প্রকাশ হবে আর আগামী নভেম্বর মাস থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এর সুবিধা ভোগ করতে পারবে বলে জানান অর্থমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ