বিগত দিনের দুই বিদেশি হত্যার প্রভাব তৈরি পোশাক খাতে বা অর্থনীতিতে পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিদেশি নাগরিক হত্যাকাণ্ড নিয়ে দূতাবাসগুলো যা করছে তা তাদের ভুল বলে— মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, বিদেশি হত্যা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
এ সময় মুহিত আরো বলেন, অর্থ বরাদ্দের ক্ষেত্রে আইএমএফ শর্ত দিতেই পারে— তবে সে ক্ষেত্রে তাদেরও বাংলাদেশের শর্ত মানতে হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: