অর্থনীতি

ব্যবসা-বাণিজ্যের উন্নতিতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করা প্রয়োজন

ডিসিসিআই
ডিসিসিআই

ব্যবসা-বাণিজ্যের উন্নতির জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা দূর করা প্রয়োজন বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

বিশ্বব্যাংকের প্রকাশিত ‘ডুইং বিজনেস-২০১৬’ শীর্ষক বৈশ্বিক সূচকে বাংলাদেশের যে অবস্থান উঠে এসেছে সে সম্পর্ক নিজেদের মতামত তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিসিসিআই নেতৃবৃন্দ।

এ সময় বিশ্বব্যাংকের সুপারিশকে ইতিবাচকভাবে গ্রহণের আহ্বান জানান ব্যবসায়ী নেতারা।

ব্যবসা প্রতিষ্ঠানে নতুন বিদ্যুৎ সংযোগ নিতে সময় লাগে প্রায় ৪'শ দিন। আর রেজিস্ট্রেশন করতে লাগে ২৪৪ দিনের মত।

এমন বাস্তবতায় ব্যবসা-বাণিজ্যের জন্য অপরিহার্য ১০টি সূচক নিয়ে চলতি বছরের জুন পর্যন্ত সমীক্ষা করে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।

প্রতিবেদ অনুসারে, ব্যবসা-বাণিজ্যের সক্ষমতা সূচকে ১৮৯টি দেশের মধ্যে ১৭৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আগের বছর যা ছিল ১৭২তম।

এদিকে, শনিবার এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির সঙ্গে একমত পোষণ করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর নেতারা। নতুন করে নীতি নির্ধারণসহ বিশ্বব্যাংকের দেয়া সুপারিশগুলো বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় বিদ্যুৎ'কে বিনিয়োগে সবচেয়ে বড় বাধা উল্লেখ করে, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা দূর করাসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ