অর্থনীতি

কাঁচা বাজারে শীতের আমেজ, সুফল পাচ্ছেন না ভোক্তারা

কাঁচা বাজার
কাঁচা বাজার

হেমন্তের মাঝামাঝি, তবে রাজধানীর কাঁচা বাজারে শীতের আমেজ। বাজার সয়লাব শীতকালীন শাক-সবজিতে। এর প্রভাবে পাইকারি বাজারে দামও কমেছে। তবে, সুফল পাচ্ছেন না ভোক্তারা। পাইকারি থেকে খুচরা বাজারে শাক-সবজি বিক্রি হচ্ছে দ্বিগুন থেকে তিনগুন বেশি দামে।

তবে হাত বদলের সঙ্গে দাম বেড়ে যাচ্ছে। কাওরান বাজারে সবজি আসে কৃষক-ব্যাপারি-ফরিয়া তিন হাত ঘুরে। তবে এ তিনহাতে দাম যত বেড়েছে, তার চেয়ে বেশি বেড়েছে, খুচরা ব্যবসায়িদের কাছে, এক হাত ঘুরেই। কাওরান বাজারেই পাইকারের হাত থেকে মাত্র ১'শ গজ দুরে খুচরা বাজারে এসেই দাম হয়ে যাচ্ছে প্রায় দ্বিগুন।

খুচরা বিক্রেতাদের দাবি, দোকান ভাড়াসহ আনুষঙ্গিক খরচের কারণেই এখানে দাম বাড়তি।

রাজধানীর অন্যান্য বাজারে দাম আরও বাড়ছে। পাইকারিতে ১৫ টাকা কেজির বেগুন হাতিরপুল বাজারে এসে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টা কেজি। ২০ টাকার ফুলকপি ৪০ টাকা।

মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ব কমাতে পারলে কৃষক ও ভোক্তা উভয়ই লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর এর জন্য যথাযথ ব্যবস্থা নিতে সরকারের কাছে অনুরোধ ভোক্তাদের।

পাইকারি বাজারে এ বাড়তি সরবরাহের কারণে সপ্তাহ দুই আগের চেয়ে, শাক-সবজির দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। প্রতি পিস ফুলকপি গড়ে ২০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েকদিন আগের ৮০ টাকার বেগুনের কেজি ১৪ থেকে ১৫ টাকা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ