অর্থনীতি

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রশংসায় প্রণব মুখার্জি

প্রণব মুখার্জি
প্রণব মুখার্জি

‘দক্ষিণ এশীয়ার শ্রেষ্ঠ’ আখ্যায়িত করে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। শনিবার নয়াদিল্লিতে ৩৫তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (আইআইটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইআইটিএফ-২০১৫ বৈশ্বিক ভ্রাতৃত্বের একটি আদর্শ মঞ্চ— এ কথা জানিয়ে প্রণব মুখার্জি বলেন, শান্তি ও সমৃদ্ধি বাড়াতে বাণিজ্য সম্পর্কে একটি অভিন্ন স্বার্থ রয়েছে।

বিশেষ করে সার্ক অঞ্চল থেকে অনেক কোম্পানি মেলায় অংশ নেয়ায় আনন্দিত— উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রতিবেশী প্রথম নীতির সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দক্ষিণ এশীয় প্রতিবেশীরাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

এ সময় আফগানিস্তানকে মেলার পার্টনার কান্ট্রি ও বাংলাদেশকে ফোকাস কান্ট্রি করাকে সুন্দর উদ্যোগ হিসেবে প্রশংসা করে তিনি আরো বলেন, সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক অগ্রগতি অর্জনের জন্য ভারতে প্রয়াস অনেক উন্নয়নশীর দেশকে সামনে এগুবার পথ দেখিয়েছে যা ভারতে বিরাট সুযোগের সময়।

প্রণব মুখার্জি বলেন, ভারত সরকারের কিছু সাম্প্রতিক উদ্যোগ ইতোমধ্যেই ফল দিতে শুরু করেছে এবং দেশের প্রধান খাতগুলোতে ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে।

এ সময় দশর্নার্থীদের জন্য সুযোগ-সুবিধা উন্নত করতে পদক্ষেপ গ্রহণের জন্য মেলা আয়োজকদের ধন্যবাদ জানান ভারতের প্রেসিডেন্ট।

অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, বাংলাদেশ ও ভারত অভিন্ন ভৌগোলিক অবস্থান ও ইতিহাসের ভিত্তিতে বন্ধুত্ব, সহযোগিতার নিবিড় বন্ধনে আবদ্ধ।

বিগত ১৯৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার ও জনগণের অবিচল সমর্থন ও অমূল্য অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক অব্যাহতভাবে বেড়ে চলছে এবং দুই দেশের মধ্যে পণ্য ও সেবা বিনিময় এরইমধ্যে ৬০০ কোটি ডলার অতিক্রম করেছে।

এদিকে, এ বছর মেলার ফোকাস কান্ট্রি বাংলাদেশকে করা হয়েছে আর আফগানিস্তানকে করা হয়েছে পার্টনার কান্ট্রি। গোয়া ও ঝাড়খণ্ডকে পার্টনার স্টেট এবং মধ্যপ্রদেশকে ফোকাস স্টেট করা হয়েছে।

এছাড়াও ভারত ও বহির্বিশ্বের সাত সহস্রাধিক প্রতিষ্ঠান ১৪ দিনব্যাপী এ মেলায় অংশ নিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ