ঊচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা থেকে সতর্ক থাকতে দাতা সংস্থাগুলো বাংলাদেশকে পরামর্শ দিয়েছে জানিয়েছেন—অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরাম আয়োজিত দু'দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ কথা জানান।
তিনি আরো বলেন, টেকসই উন্নয়নে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোরও পরামর্শ তাদের।
সম্মেলনের দুই দিনে আলোচনায় উঠে আসে কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো, সুশাসন, স্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়। এসব পরিকল্পনা বাস্তবায়নে পরামর্শ ও করণীয় দিকগুলো নিয়ে বিকেলে এক সম্মেলনের আয়োজন করা হয়।
এতে সম্পদের সমবন্টনকে আন্তর্ভুক্তিমূলক উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বশর্ত বলে চিহ্নিত করেন অর্থমন্ত্রী।
আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ, প্রবৃদ্ধি ও দারিদ্র নিরসনে নিয়ামক হিসেবে সুদৃঢ় আঞ্চলিক যোগাযোগকে অগ্রাধিকার খাত হিসেবে গুরুত্বারোপের পরামর্শ দেয়া হয় –জানান সচিব
তিনি বলেন, এছাড়া, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সম্মেলনে আরো গুরুত্ব পেয়েছে আইনের শাসনের উপর প্রতিষ্ঠিত সুশাসন নিশ্চিতকরণের বিষয়টি।
শেষ হলো বাংলাদেশ উন্নয়ন ফোরাম আয়োজিত সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে দুই দিন ব্যাপী সম্মেলন।