দেশে প্রথমবারের মতো শুরু হলো ব্যাংক মেলা। মঙ্গলবার সকালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, দেশে জ্ঞান ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা এবং সবার কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরণের ব্যাংকিং সেবা ও সুদের হার নিয়ে গ্রাহকদের ধারনা দেয়া হচ্ছে।
এ মেলা আয়োজনের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, একটি জ্ঞান ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে হলে, সকলের কাছেই ব্যাংকিং সেবা পৌঁছে দিতে হবে।
এর পাশাপাশি এ্যাকাউন্ট খোলা এবং ঋন প্রদানের মতো বিষয়গুলোও তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হচ্ছে।
দেশে প্রথম বারের মতো আয়োজিত এ মেলায় অংশগ্রহণ করেছে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। আমানতের বিপরীতে কোন ব্যাংক কতো হারে সুদ দিচ্ছে, কতো সুদে ঋণ বিতরণ করছে, গ্রাহকদের জন্য কি কি সেবা দিচ্ছে তার সব তথ্যই পাওয়া যাচ্ছে এ ব্যাংক মেলায়।
এ এক ভিন্ন আঙ্গিকের মেলা। নাগর দোলা, কিংম্বা পুতুল নাচের মত কোন আয়োজন নেই। হাত দিয়ে স্পর্শ করার মত কোন পণ্যও নেই।
তবুও প্রথম দিনেই অনেকটাই জমজমাট ব্যাংকিং মেলা।
এর পাশাপাশি তাৎক্ষণিকভাবে হিসাব খোলা এবং ঋণ আবেদনও করা যাচ্ছে। এ মেলা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
ব্যাংকিং সেবা সমন্ধে ধারনা দেয়ার পাশাপাশি, প্রায় প্রতিদিনই সন্ধ্যায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন।