আগামী ২০২১ সালের মধ্যে ঊচ্চ মধ্যম আয়ের দেশ হওয়ার আকাঙ্খা বাস্তবসম্মত নয় –বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।
বৃহস্পতিবার সকালে রাজধানী সিরডাফ মিলনায়তনে আয়োজিত সেমিনারে স্বল্পোন্নত দেশ নিয়ে আঙ্কট্যাডের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
আর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের তালিকায় যেতেও বাংলাদেশকে কমপক্ষে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে জানান তিনি।
প্রতিবেদনে ৪৮টি স্বল্পোন্নত দেশের গত তিন বছরে অগ্রগতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।
আঙ্কটাডের নিয়মানুযায়ী স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে হলে নির্ধারিত ৩টি সূচকের কমপক্ষে ২টিতে নির্ধারিত যোগ্যতা অর্জন করতে হবে। বর্তমানে বাংলাদেশ একটি সূচকে আঙ্কটাডের নির্ধারিত যোগ্যতা অর্জন করেছে। ২০১৮ সালের মধ্যে আরও একটিতে চাহিদা পুরণ করতে পারলে তখন উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত করার জন্য বিবেচনা করা হবে।
এজন্য এখন থেকেই একটি কর্মকৌশল নির্ধারণ করতে সরকারকে পরামর্শ দিয়েছে সিপিডি। বিশেষ করে মানবসম্পদ উন্নয়নের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ তাদের।
তবে ২০২১ সালের মধ্যে ঊচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার সরকারের যে বাসনা তাকে অবাস্তব মনে করছে সিপিডি।
ঊচ্চমধ্যম আয়ের দেশ, এবং স্বল্পোন্ন দেশের তালিকা থেকে বের হওয়া দুটির জন্য কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের প্রতিবেদ প্রকাশ করে সিপিডি।